ভিয়েনা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

ভোলা জেলায় ১২ ইউনিয়ন সহ ২৫০ টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ১১০ সময় দেখুন

সাব্বির আলম বাবু,ভোলা: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ভোলা জেলার ১২ ইউনিয়নসহ ২৫০টিতে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে এ নির্বাচন হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়।

এর আগে সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ভোলা জেলার ৪ উপজেলার ১২ টি ইউনিয়নসহ সহ ৮ বিভাগের জেলার উপজেলা মিলিয়ে মোট ২৫০ ইউনিয়ন পরিষদের চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হয়।

এছাড়াও নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভার নির্বাচনের (ষষ্ঠ ধাপ) জন্য মেয়র প্রার্থীও মনোনীত করেছে দলটি। অবশিষ্ট ১২১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের নামের তালিকা শিগ্রই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা জেলায় ১২ ইউনিয়ন সহ ২৫০ টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা

আপডেটের সময় ০২:০১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১