ভিয়েনা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৮ জেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ১৩৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ ধরায় ২৮ জনকে আটক করা হয়েছে। ভোলা সদর উপজেলার মেঘনা নদী অভিযান পরিচালনা করে এদের আটক করা হয়। জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসাবে আজ সদর উপজেলার ধনিয়া ও ইলিশা এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ ।

এদের কাছ থেকে ৫ কেজি পোয়া মাছ ও অবৈধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃত জেলেদের ২৮ জনের মধ্যে ১৪ জন অপ্রাপ্ত বয়স থাকায় তাদের ২নং ইলিশা ইউনিয়নের ইউপি মেম্বার কামাল হোসেন এর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃত অন্য ১৪ জনকে ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম ও সদর উপজেলা মৎস্য সম্প্রসার কর্মকর্তা প্রথিক দে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আব্দুল্লাহ খান বলেন, নিষেধাজ্ঞা সময়ে অভায়াশ্রমে মাছ ধরার আপরাধে ২৮ জন জেলেকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের মৎস্য সংরক্ষণ অভিযান চলমান থাকবে।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২৮ জেলে আটক

আপডেটের সময় ০৮:৪১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১