ভিয়েনা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

ভোলায় ঝড়ে ২৫০ ঘর বিধ্বস্ত, ৯০০ গরু-মহিষ নিখোঁজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১৪৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়েছে ২৫০ ঘরবাড়ি। এছাড়া নিখোঁজ হয়েছে নয় শতাধিক গরু ও মহিষ।

জেলার ৩০টি দ্বীপ ডুবে অন্তত ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। এদিকে, ভোলা উপকূলে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। তারপরও কেউ কেউ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা ও চরফ্যাশন উপজেলা। এ দুই উপজেলার দ্বীপ চরগুলো ঝড়ের কবলে লণ্ড-ভণ্ড হয়ে গেছে। এছাড়া লালমোহনের বিভিন্ন চরাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঝড়ে নিহত দু’জনের পরিবারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতিহার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বেশিরভাগ চরে পানি সরে গেছে। চরনিজাম, ঢালচরসহ বেশ কয়েকটি চরের প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছিল। পানি নেমে যাওয়ায় তাদের বেশির ভাগই আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন।

সাব্বির আলম বাবু/ইবি টাইমস

জনপ্রিয়

নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ঝড়ে ২৫০ ঘর বিধ্বস্ত, ৯০০ গরু-মহিষ নিখোঁজ

আপডেটের সময় ০৩:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১