ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

ভোলায় আটককৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ফের হরতালের ঘোষনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • ১১৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি : দেশব্যাপী হেফাজত ইসলামের গত বরিবারের (২৮ মার্চ) ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন সময় ভোলায় ১০ জনকে আটক করছে পুলিশ।উক্ত আটকৃতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে বুধবার (৩১ মার্চ) সকাল-সন্ধ্যা ডাকা দিবে ঈমান আকিদা  সংরক্ষণ কমিটি।

সোমবার (২৯ মার্চ) দুপুর ১২ টার দিকে ভোলা শহরের খলিফা পট্টি জামে মসজিদে ভোলার সর্বস্তরের জনগন ও উলামায়ে কেরাম এর উপস্থিততে উক্ত কর্মসূচি ঘোষণা করেন ঈমান  আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা বশির উল্লাহ্। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের ভোলায় গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের নিঃশর্ত  মুক্তি দেওয়া না হয় তাহলে বুধবার ভোলাতে সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। তিনি ভোলার সকল স্তরের জনগনকে শান্তিপূর্ণ হারতালে অংশগ্রহন করার জন্য আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন,ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওঃ তাজউদ্দীন ফারুকী, জয়েন্ট সেক্রেটারি মাওঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওঃ আতাউর রহমান মোমতাজী, মাওঃ তৈয়বুর রহমান, মাওঃ তরিকুল ইসলাম, মাওঃ ওবায়েদ বিন মোস্তফা, মাওঃ ইউসুফ আদনান, মাওঃ আঃ মোমিন প্রমুখ।

এদিকে ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, হরতালের সমর্থনে গতকাল  ভোলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ও পুলিশের গাড়িতে আগুন দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। পরে পুলিশ সড়ক থেকে গাছের গুঁড়ি  সরিয়ে চলাচল স্বাভাবিক করে এবং সকালে ভোলা সরকারি কলেজের সামনে থেকে পুলিশ পাঁচ এবং বিকালে ভোলার আলীনগর মাদ্রাসা বাজার এলাকা থেকে চার জন হেফাজতকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় আটককৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে ফের হরতালের ঘোষনা

আপডেটের সময় ০১:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১