ভিয়েনা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

ভূমিকম্পে আবার কেঁপে উঠল সিলেট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৪১ সময় দেখুন

সিলেট: এক মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্পে আবার কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৮ ও ২৯ মিনিটে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে। তবে রিখটার স্কেলে তা কত মাত্রা ছিল তা জানা যায়নি।

এর আগে সিলেটে গত ৩০ মে সকাল ১০টা ৩৬ মিনিট ৫০ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার এবং ১টা ৫৮ মিনিট ৪০ সেকেন্ডে ৪ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছিল।

পরপর কয়েক দফায় ভূমিকম্পে আতঙ্কিত সিলেট শহরের মানুষ। ভূমিকম্পের সময় অনেকেই উঁচু ভবন থেকে রাস্তায় নেমে আসেন। যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর আগের দিনের ভূমিকম্পে একটি ভবন হেলেও পড়েছিল।

সিলেট/ইবিটাইমস/এমএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমিকম্পে আবার কেঁপে উঠল সিলেট

আপডেটের সময় ০৫:১৪:২০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১