ভিয়েনা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু এলপিজি বেশি দামে বিক্রি: চুনারুঘাটে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের বিকাশের ওপর: প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে টাস্কফোর্স কমিটির সভা আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ, কারাগারে শ্রমিকদল নেতা মোকলেস মাভাবিপ্রবির র‍্যাঙ্কিং উন্নয়নে কৌশল ও করণীয় নিয়ে সেমিনার

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১৭ কোটি ১৪ লাখ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ১২২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে তান্ডব কমছে মহামারি করোনা ভাইরাসের। গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে- বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৭ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৮ হাজার হাজার ১৭৯ জনের।

মঙ্গলবার (১ জুন) সকাল পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ১৭ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ৩৫ লাখ ৬৪ হাজার ৮০১ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ৩৯০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ১৩ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৭৬৭ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৬৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।

এছাড়া ব্রাজিল, যুক্তরাজ্য, স্পেন ও ইতালিতও করোনা সংক্রমণের হার ছিল বেশি।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়: সড়ক পরিবহনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১৭ কোটি ১৪ লাখ

আপডেটের সময় ০৩:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১