ভিয়েনা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বিএনপি’র ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ২১৪ সময় দেখুন

ঢাকা: বিস্ফোরক দ্রব্য আইনে রামপুরা থানায় দায়ের করা মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানসহ ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। এই মামলায় আমান এবং আরও ৩৪ জন বর্তমানে জামিনে আছেন।

সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফতেমা ফেরদৌস অভিযুক্তদের কাছে অভিযোগগুলো পড়ে শোনানোর পর ন্যায়বিচারের দাবি করেন আমানুল্লাহ আমান।

এর আগে, মারা যাওয়ার কারণে ট্রাইব্যুনাল শফিউল বারী বাবুকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

বিচারক মামলার বিচার কাজ শুরু করতে ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

আসামিদের মধ্যে আছেন- বরকতউল্লাহ বুলু, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফাত আলী সাফু, আজিজুল বারী হেলাল, হালিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও রাজীব আহসান প্রমুখ।

রাষ্ট্রপক্ষের মতে, অভিযোগ করা হয়- ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ৪০-৪৫ জন অজ্ঞাতপরিচয় বিএনপি-জামাত-শিবির কর্মী তাদের ধর্মঘটের সমর্থনে মালিবাগের ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। একইদিনে রামপুরা থানার এসআই বাবুল শরীফ বিএনপি’র শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার তদন্ত শেষে রামপুরা থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল আলম ২০১৮ সালের ১৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে ৪১ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপি’র ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেটের সময় ০৭:৪২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১