ভিয়েনা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

বিএনপির গণঅনশন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ১১৩ সময় দেখুন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলের ঘোষিত গণঅনশন কর্মসূচি শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি সবাই থাকবেন। দেশবাসীকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।’

সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির গণঅনশন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১