ভিয়েনা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৯০ সময় দেখুন

ডেস্ক: বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনে সহ সভাপতি নির্বাচিত হয়েছে। নিউইয়র্কে সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে সহসভাপতি নির্বাচিত হয়।
চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক বছরের জন্যে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাংলাদেশের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, লাওস ও ফিলিপাইন।
নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, আর্ন্তজাতিক সম্প্রদায় বহুপক্ষীয় ফোরামে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে আস্থাশীল, এ নির্বাচন তারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার বাহক এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বের প্রতি বিশ্বাসী।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ শহীদ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে ২০১৬-২০১৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে বাংলাদেশ সহ সভাপতির দায়িত্ব পালন করেছিল।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত

আপডেটের সময় ০৫:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১