ভিয়েনা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ ১৫ পুলিশ আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ১১৫ সময় দেখুন

ফেনী প্রতিনিধি: পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ফেনীতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে ফেনী মডেল থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছে।

শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় বিক্ষিপ্তভাবে এ সব সংঘর্ষ হয়। জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী সংবাদ মাধ্যশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইট-পাটকেলের আঘাতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ অন্তত ১৫-১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল। সে সময় ট্রাংক রোডের বড় মসজিদের সামনে কয়েকজন যুবক অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন ফেনী থানার ওসির নেতৃত্বে পুলিশ দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নেয়।

কিছুক্ষণ পর আওয়ামী লীগ-যুবলীগের একটি মিছিল ওই স্থান দিয়ে যাওয়ার সময় মসজিদের সামনের ওই যুবকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময়ও ইটপাটকেল নিক্ষেপ হয়।

এতে ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য, সাংবাদিকসহ ২৫-৩০ জন আহত হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ ১৫ পুলিশ আহত

আপডেটের সময় ০৬:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১