ভিয়েনা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ১২ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ৯২ সময় দেখুন

চাঁদপুর : শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর খুলতে পারে। শুক্রবার চাঁদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা  জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে শিগগিরই। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সকল উপাচার্য শিক্ষার্থীদের প্রথম ডোজের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আনার প্রস্তাব করেছিলেন। তবে তারা যদি চান তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।

শিক্ষা মন্ত্রী আরো বলেন, শিক্ষা  প্রতিষ্ঠান খুলে দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, প্রতিষ্ঠান খুলে দেয়ার পরও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মনিটরিং করতে হবে। এই সংক্রান্ত বাধ্যতামূলক দৈনিক একটি প্রতিবেদন পাঠাতে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হবে।

আগামী ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, এরইমধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও  কর্মচারীদের টিকা দান সম্পন্ন হয়েছে। মন্ত্রী জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা বারো বছরের উপর বয়সের শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে  ঘোষণা দিয়েছেন। এর আগে  তিনি আঠারো বছর বয়সের শিক্ষার্থীদের টিকা গ্রহণের বিষয়েও বলেছেন বলে উল্লেখ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে ১২ সেপ্টেম্বর : শিক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১