ভিয়েনা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর হবে: এলজিআরডি মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ৯৫ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)সহ অন্যান্য সংস্থার গৃহীত প্রকল্পের কাজ শেষ হলে নগরবাসী সুফল পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।

শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলীর মোহনায় চাক্তাই ও রাজাখালী খালের প্রবেশ মুখে নির্মাণাধীন স্লুইস গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে চলমান ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুন:খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের জলাবদ্ধতা আর থাকবেনা। প্রকল্পের নির্মাণাধীন কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিছুটা জনদুর্ভোগ হবে। ভবিষ্যতে ভালো কিছুর জন্য সাময়িক এই সমস্যা একটু কষ্ট হলেও সহ্য করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম জানান, জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে কি না, সঠিকভাবে ডিজাইন করা হয়েছে কি না এবং কাজের গুণগত মান ঠিক আছে কি না সেটাও মনিটরিং করা হচ্ছে।

এসময় চট্টগ্রামের মেয়র মো: রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী চাক্তাই খালের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং প্রকল্প কাজসমূহ সঠিক সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

চট্টগ্রাম/ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর হবে: এলজিআরডি মন্ত্রী

আপডেটের সময় ০৪:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১