ভিয়েনা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

পটুয়াখালীতে প্রথম দিনেই সারা ফেলেছে ‘মেয়র অক্সিজেন ব্যাংক’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
  • ৮৪ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর এলাকার করোনা ভাইরাসে আক্রান্ত নাগরিকদের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুতই বাড়িতে মিলবে অক্সিজেন সেবা। এ কারনে পটুয়াখালী পৌর সভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ “মেয়র অক্সিজেন ব্যাংক” নামে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার রাতে পটুয়াখালী পৌরসভা কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম শুক্রবারেই সারা শহরে ব্যাপক সারা ফেলে। প্রথম দিনেই শুক্রবার শহরের বিভিন্ন বাড়িতে সেচ্ছাসেবকরা ৬টি অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়।

পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ২৪ ঘন্টা এই অক্সিজেন ব্যাংকের সেবা চালু থাকবে। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হটলাইন নম্বর ০১৩১৩-১০০০৯৩ তে কল করে বিনামূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়া হবে।

এদিকে পটুয়াখালী শহরের ‘পটুয়াখালী বাসী’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন সর্ব প্রথম অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ সেচ্ছাসেবী সংগঠনের খালী হওয়ায় অক্সিজেন সিলিন্ডার বরিশাল থেকে রিফিল করে আনতেও সহযেগীতা করছেন।

সালাম আরিফ/ ইবিটাইমস/আরএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীতে প্রথম দিনেই সারা ফেলেছে ‘মেয়র অক্সিজেন ব্যাংক’

আপডেটের সময় ০৭:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১