ভিয়েনা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হরমুজের পর এবার ঝুঁকিতে বাব আল-মান্দেব, তেল সরবরাহে নতুন সংকট রাজধানীতে তিনজনের মরদেহ উদ্ধার ঝিনাইদহের জাতীয় বীর, কবি-সাহিত্যিক ও মনীষীদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে নেই কার্যকর উদ্যোগ টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: মেজর হাফিজ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের অর্থনীতিতে অপ্রত্যাশিত প্রবৃদ্ধি, নেপথ্যে এআই

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার করায় ১২ জেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ১৩১ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) : নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মৎস্য শিকার করায় উপজেলা মৎস্য প্রশাসনের অভিযানে ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদী থেকে ১২ জেলেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে মৎস্য শিকারে ব্যবহৃত ৬টি নৌকা ও ১৫টি বিহুন্দি,১২টি কোরাল ও একটি পোয়া মাছের জাল জব্দ সহ ১২ জন জেলেকে আটক করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ১২ জেলেকে ৬০হাজার টাকা জরিমানা করে। পরে পাঁচ কপাট স্লুইসগেট এলাকায় এ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ  রুহুল আমিন বলেন, ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ১২ জন জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়াও ৬ টি নৌকা, ১৫ টি বেহেন্দি জাল, ১২ টি কোরাল মাছ ধরার জাল এবং ১ টি পোয়া মাছ ধরার জাল জব্দ করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জামাল মোল্লা / ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার করায় ১২ জেলে আটক

আপডেটের সময় ০৬:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১