ভিয়েনা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির তদন্ত শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • ১৬৪ সময় দেখুন

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের ৮নং শ্রীরামাকাঠী ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

বরিবার (০২ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম সরেজমিনে ইউনিয়ন পরিষদ তদন্ত করেন বলে তিনি নিশ্চিত করেছেন।

সরজনমিনে গিয়ে দেখা গেছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের ভবনের দোতালায় ইউপি’র সকল মেম্বার ও নারী মেম্বাররা উপস্থিত ছিলেন।

এ সময় সেখানে ইউপি চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রের উপস্থিতিতেই এ তদন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মেম্বাররা প্রকাশ্যেই ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুনূতির তথ্য তুলে ধরেন।

জানা গেছে, সম্প্রতি ওই ইউনিয়নের ১২ মেম্বারদের মধ্যে ১১ জন জেলা প্রশাসকের কাছে ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়ন পুরষদ কর্তৃক বরাদ্দকৃত নৈলতলা জ্যোতি প্রকাশ রায়ের বাড়ির নিকট একটি লোহার পুল মেরামত বাবদ ২ লাখ, খেজুরতলা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লোহার পুল মেরামত বাবদ ১ লাখ ৬০ হাজার টাকা , গত অর্থ বছরে ৭৮ হাজার টাকায় মধুরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট থাকা লোহার পুলের কাজ না করে পুরো টাকা আত্মসত সহ এলজিএসপি-৩ এর আওতায় প্রতি বছর বরাদ্দকৃত ১৮-২০ লাখ টাকার কাজ নিজের খেয়াল-খুশি মতো প্রকল্প দেখিয়ে তা আত্মসাত করেন।

ইউপি সদস্যদের দেয়া কাজ বাস্তবায়নের জন্য বরাদ্দের ও ইউনিয়নের উন্নয়ন মূলক টিআর-কাবিখা কাজেরও তাকে শতকরা ৩০ ভাগ উৎকোচ দিতে হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, হরিজন ভাতা, মৎস্য ভিজিএস কার্যক্রম, দুস্থ সাহায্যের তালিকা সহ গভীর নলকুপ প্রদানে
স্বজন প্রীতি ও বানিজ্যের অভিযোগ রয়েছে। এছাড়া ওই ইউনিয়নের কাঠালতলা সুনীল সন্যাসীর বাড়ির সামনে ত্রান ও পুর্ণবাসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মান করা হলে সেখানে থাকা লোহার ব্রীজটির মালামাল আত্মসৎ করেছেন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির তদন্ত শুরু

আপডেটের সময় ১১:১৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১