ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের অপেক্ষায় আছে:  জি এম কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ১৫১ সময় দেখুন

ঢাকা:  চুক্তি অনুযায়ী সময়মতো ভারত থেকে করোনা প্রতিরোধের ভ্যাকসিন পাওয়া না গেলে টিকা উৎপাদনকারী বিকল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বনানী কার্যালয়ে কুমিল্লা জেলা ও মহানগর জাতীয় পার্টি নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, মহামারি করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রশাসন দিয়ে দেশ চালাচ্ছে, তারা রাজনীতির মধ্যে নেই বললেই চলে। অন্যদিকে, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জেল থেকে বের হয়েছেন, তারেক রহমানের গ্রহণযোগ্যতার অভাব আছে। তাই বিএনপির পক্ষেও রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব হচ্ছেনা। কিন্তু মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। রাজনীতির মাঠে জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি বলেও মন্তব্য কেরন তিনি।

মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশের মানুষের সামনে উন্নয়ন ও সুশাসন দেয়ার ঐতিহ্য রয়েছে জাতীয় পার্টির। তাই দেশের মানুষ আবারো জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সৈয়দ ইফতেকার আহসান হাসান, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহার সরকার, যুগ্ম দফতর মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য মোঃ আলমগীর হোসেন, তরুন পার্টির সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান, কুমিল্লা মহানগর সাবেক আহ্বায়ক সালামত আলী খান বাচ্চু, কুমিল্লা দক্ষিণ যুব সংহতির সাবেক সভাপতি মাহাবুবুর রশীদ মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. গোলাম বায়েজিদ, মোঃ তৈহিদুল ইসলাম চৌধুরী, ভিপি আজাদ, মোঃ মোবাশ্বের হোসেন, সাইফুল ইসলাম বাবুল, মোঃ আব্দুল কাদের, সৈয়দ আব্দুর রাজ্জাক বাদল, মোঃ হোসেন গাজী।

ঢা. প্র/ইউবি টাইমস/৫.০১.২১

Tag :

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের মানুষ অধীর আগ্রহে করোনা ভ্যাকসিনের অপেক্ষায় আছে:  জি এম কাদের

আপডেটের সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১