ভিয়েনা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ১২৯ সময় দেখুন

ঢাকাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সরকারী ও সাবেক সরকারী দলগুলোর চেয়ে তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর। এরা রাষ্ট্রের কথা কখনো কোন অবদানতো রাখেই না, কোন ব্যক্তিকে একটু সাহায্যও করে না। বরং ঈদ-পূঁজো-বড়দিন-মাঘিপূর্ণিমাকে কেন্দ্র করে মানুষের পকেট খালি করে সেই অর্থে আয়েশি সময়কাটায়। তিনি নতুনধারা আয়োজিত ‘রাজনীতি-মানবনীতি’ শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে ঈদ ও পরবতীর্ দিনে নিরন্ন-প্রতিবন্ধী-এতিমদের সাথে আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে নতুন পোশাক, খাবার প্রদানকালে উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার লায়লা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

১৫ মে শহীদ পুরানা পল্টনে নিরন্নদের হাতে খাবার তুলে দেয়ার সময় নেতৃবৃন্দ বলেন, নিরন্ন মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, নতুন করে দরিদ্র মানুষের সংখ্যায় যোগ হয়েছে আরো আড়াই কোটি, সেদিকে খেয়াল না দিলে লুটেরাদের হাতেই জিম্মি হয়ে যাবে বাংলাদেশ। সেদিন হাজার চেষ্টা করেও আমরা আর রোহিঙ্গা, বিশ^ঋণ, অর্থনৈতিক ধ্বসের হাত থেকে সোনার বাংলাদেশকে রক্ষা করতে পারবো না। মনে রাখতে হবে বেশি ধর্মের দোহাই দেয়া আর সমাজতন্ত্রের কথা বলা ব্যক্তিরাই দেশ ও মানুষের সবচেয়ে বড় শত্রু। উদাহরণ হিসেবে বলতে পারি- রাজনীতির নামে প্রতারণার দোকান খুলে বসা সাকি-খালেকুজ্জামান-মান্না-রব-ববি-মাহি-নুর-পার্থ প্রমুখ এবং ধর্মের নামে মানুষকে ধোকা দেয়া মামুনুল-বাবুনগরী-কাশেমী-চরমোনাইর পীর, জামায়াতে ইসলামী ও এবি পার্টির নেতাকর্মীদের একটি বড় অংশ। তারা রাজনীতিকে-ধর্মকে-সমাজতন্ত্রকে কলুষিত করছে প্রতিদিন-প্রতিক্ষণ। সাধারণ মানুষ এদের মত প্রতারণার রাজনীতিকদের কারণেই রাজপথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দিনে তারা রাজপথে সরকারের বিরোধীতা করে রাতে তারাই আবার সরকারী দলের নেতাদের সাথে বৈঠক করে।

হাফিজা লাকী /ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তথাকথিত ধর্ম ও সমাজতান্ত্রিকরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১