ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

টিকা উৎপাদনে বাংলাদেশ-রাশিয়া চুক্তি সই: পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ১৪২ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সমঝোতা চুক্তি সই করেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের মন্ত্রী জানান, বাংলাদেশ ও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে টিকা উৎপাদনে চুক্তি সই হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবো। তবে যে কোম্পানি টিকা উৎপাদন করবে, তাকে ফর্মূলা গোপন রাখতে হবে।

তিনি বলেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী। এর আগে রূপপুর পাওয়ার প্লান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, ভারত বলেনি যে টিকা তারা দেবে না। বিষয়টি নিয়ে যোগাযোগ হচ্ছে, আমরা অপেক্ষায় আছি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকা উৎপাদনে বাংলাদেশ-রাশিয়া চুক্তি সই: পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৪:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১