ভিয়েনা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

বাসের চাকায় প্রাণ গেল দুই যুবকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১২২ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর জামতলা নাম স্থানে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবু তালেব হরিণাকুন্ড উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। অন্যদিকে আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে হরিণাকুন্ড থানার ওসি আব্দুর রহিম মোল্লা বুধবার রাতে জানান, হরিণাকুন্ড ঝিনাইদহ সড়কের জামতলা মিলের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহি বাসটি ফুটপাতে উঠে পড়ে। দুর্ঘটনায় প্রথমে মটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পরে পাশ দিয়ে হেটে যাওয়া আবু তালেব নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আছে।

এদিকে পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেখ ইমন/ইবি টাইমস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাসের চাকায় প্রাণ গেল দুই যুবকের

আপডেটের সময় ০৬:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১