ভিয়েনা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

ঝালকাঠিতে প্রবীণ আইনজীবীর বাড়ি দখল ও হামলার অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ১০৫ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির প্রবীণ আইনজীবী ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এসএম ফজলুল হকের বসতঘরে হামলা চালিয়ে দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার  বসতঘরে ভাঙচুর করা হয়। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসকাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই আইনজীবী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের প্রধান সড়কে ধোপারচক এলাকায় এসএ ২৮৯ খতিয়ানের ১৫৯৬ নম্বর দাগের দুই শতাং জমি স্থানীয় আনসার উদ্দিনের কাছ থেকে ১৯৮১ সালে কেনেন তিনি। ওই সম্পত্তিতে তার “ল” চেম্বার রয়েছে। সম্প্রতি আনসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, নাসির উদ্দিন ও সালাহ উদ্দিন ওই জমি ফেরত দিতে তাকে চাপ প্রয়োগ করেন। এনিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

গত ২৭ জুন জসিম ও নাসিরের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে প্রবীন এ আইনজীবীর বসতঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও পুলিশ গিয়ে তাদের নামিয়ে দেয়।

এ ঘটনার পরে হামলাকারীরা উল্টো প্রবীণ এ আইনজীবীর নামে মারধরের অভিযোগ এনে ঝালকাঠি থানায় মিথ্যা একটি অভিযোগ দেয়। এমনকি দলখ চেষ্টাকারীরা মিথ্যা তথ্য দিয়ে অ্যাডভোকেট এসএম ফজলুল হকের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনও করে। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

এ ব্যাপারে আনসার উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন জানান, তাদের জমি বিক্রির পরেও প্রায় দুই শতাংশ বেশি দখল করে আছেন এসএম ফজলুল হক। ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

বাধন রায় /ইবিটাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে প্রবীণ আইনজীবীর বাড়ি দখল ও হামলার অভিযোগ

আপডেটের সময় ০৬:৫৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১