ভিয়েনা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝালকাঠিতে জেলা পরিষদে সিডিউল বিক্রির রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২২২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা পরিষদে রাজাপুর ও কাঠালিয়া উপজেলাধীন ৭৫ টি প্রকল্পের ২৮ টি প্যাকেজে লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এই দুই উপজেলায় ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে  ২৮ টি প্যাকেজের বিপরীতে ২৫১০ টি সিডিউল বিক্রি করে রেকর্ড পরিমান ৮ লক্ষ ৮৪ হাজার টাকা রাজস্ব আয় করেছে।

করোনা পরিস্থিতির মধ্যে বিগত সময়ের চেয়ে সিডিউল বিক্রিতে ২৫% রাজস্ব আয় বেশি হয়েছে। এক সপ্তাহ পূর্বে ঝালকাঠি ও নলছিটি উপজেলায় ১ কোটি ২৩ লক্ষ টাকার বিপরীতে ৮৪ টি প্যাকেজে ৩৫৩৭ টি সিডিউল বিক্রি করে ১২ লক্ষ ৭৬ হাজার ৬৫০ টাকা রেকর্ড পরিমান রাজস্ব আয় হয়েছে। জেলার ৪ টি উপজেলায় ১৫৯টি প্রকল্পের প্যাকেজ ভুক্ত ৬০৪৭ টি সিডিউল বিক্রি করে সর্বমোট ২১ লক্ষ ৬০ হাজার ৬৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। রাজস্ব আয় থেকে জেলা পরিষদের কর্মকতা কর্মচারীদের বেতন ভাতা দেয়া হয় বলে জানিয়েছেন অফিস সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ জেলা পরিষদ মিলনায়তানে ২য় পর্যায় ( রাজাপুর ও কাঠালিয়া প্রকল্পভুক্ত) লটারি কার্যক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ-আলম সভাপতিত্ব করেন।

এসময়ে জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন আহমেদ সালেক ও সাইদুর রহমান সেন্টু, সহকারী প্রকৌশলী সাইদুর রহমান সহ মিলনায়তন ভর্তি ঠিকাদাররা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এই প্রকল্পগুলো সর্বনিম্ন ১ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা ব্যয়ে প্রাক্কলন তৈরি করে ইট সলিং, সীমানা প্রাচীর, ছোট কালভাট, ঘাটলা , গভীর নলকূপ, মসজিদ, মন্দির  উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

বাধন রায় /ইবি টাইমস

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জেলা পরিষদে সিডিউল বিক্রির রেকর্ড

আপডেটের সময় ০৬:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১