ভিয়েনা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

ঝালকাঠিতে করোনা সংক্রমনের সাথে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ১৩৩ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় করোনা সংক্রমনের সাথে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে চিকিৎসক ও নার্স।

ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. জাফর আলী দেওয়ান জানান, হাসপাতালে খাবার স্যালাইনের পাশাপাশি আইভি স্যালাইন, জিংক ট্যাবলেট সহ প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ রয়েছে। হাসপাতালে পূর্বের ২০ বেডের ডায়রিয়া ওয়ার্ডটি করোনা আইসোলিয়েশন ইউনিট করায় মূল হাসপাতালের ভিতরে ১৩ বেড বিশিষ্ট একটি কক্ষে ডায়রিয়া ওয়ার্ড করা হয়েছে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ জন রোগী ভর্তি হয়েছে এবং ৩ জনকে পর্যাবেক্ষনে রেখে ২-৩ ঘন্টা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সিংহভাগই গ্রাম অঞ্চল থেকে আসা রোগী এবং শহরের রোগী যৎসামান্য। ডায়রিয়ার অবস্থা জেলা জুড়ে ৪টি উপজেলায় ছড়িয়ে  রয়েছে এবং ১ সপ্তাহে ৪ শতাধিক রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের অন্য একটি সূত্রে দাবি করা হয়েছে উপজেলা পর্যায়ে মাঠ কর্মীদের গ্রামাঞ্চলে ভিজিট করার নিয়ম রয়েছে এবং ডায়রিয়া প্রতিরোধে তাদেরকে খাবার স্যালাইন ও জিংক ট্যাবলেট গ্রামের মানুষের মধ্যে বিতরণের কর্মসূচী রয়েছে। কিন্তু মাঠকর্মীদের মধ্যে করোনা পরিস্থিতি ইস্যু নিয়ে তাদের প্রথাগত দায়িত্ব পালন না করায় হঠাৎ করে এই অবস্থার সৃষ্টি হতে পারে।

বাধন রায়/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে করোনা সংক্রমনের সাথে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

আপডেটের সময় ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১