ভিয়েনা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

চরফ্যাসনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তির চেক বিতরন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ১৭৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ( ভোলা): সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রকল্পের আওতায় ১০৪জন প্রতিবন্ধী ও ৩১৯জন বেদে, দলিত, হরিজন ও অনগ্রসর শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এমপি জ্যাকব বক্তৃতা করেন ও চেক বিতরন করেন।

এমপি জ্যাকব বলেন, ‘বিশেষ শ্রেণীর কল্যাণে জাতির পিতার কন্যা শেখ হাসিনার সরকার ছাড়া এ অসহায় মানুষের পাশে বিগত দিনের কোনো সরকার দাড়ায়নি। বিগত আমলে শুধু দূর্নীতি লুটপাট বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া বিএনপি জামাতের জোট সরকার দেশের অসহায় নিরীহ মানুষের জন্য তাদের কোনো অবদান নেই। প্রধানমন্ত্রীর প্রতি এমপি জ্যাকব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ শ্রেণীর জন্য ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতাসহ হাজার হাজার কোটি টাকার ভাতা প্রদানের মধ্য দিয়ে অসহায় মেহনতি মানুষের পাশে এসে দাড়িয়েছেন।’

পরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের অর্থায়নে চরফ্যাসন উপজেলা পরিষদ চত্বরে ৪০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলা মসজিদের জন্য পুকুরে বিভিন্ন দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজন, পৌর মেয়র মোরশেদ, প্রেসক্লাব সভাপতি হাসেম মহাজন ও অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো, মারুফ হোসেন মিনার প্রমুখ।

চরফ্যাসন/ইবিটাইমস

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষাবৃত্তির চেক বিতরন

আপডেটের সময় ০১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১