ভিয়েনা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

চরফ্যাসনের দক্ষিণ আইচায় অজ্ঞাত রোগে ৪০ মহিষের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ১৫৩ সময় দেখুন

চরফ্যাসন(ভোলা) : ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে চর ইসলাম,চরফারুকী,সহ বিভিন্ন চরে অজ্ঞাত রোগে ৪o টি মহিষের মৃত্যু হয়েছে। এখনও আক্রান্ত আছে প্রায় অর্ধশতাধিক।

স্থানীয় সূত্রে জানা যায়, এ চরে প্রায় ১ থেকে দেড় হাজার গবাদী পশু রয়েছে।গত ২০ দিন ধরে অজ্ঞাত রোগে ৪০টি মহিষ মারা গেছে। (L,S,P-A,I ব্রাক ) পশু চিকিৎসক সাঈদ সিকদার জানান, যেসব মহিষ মারা গেছে তাদের মধ্যে অধিকাংশ সর্দি, পেট ফুলা, মুখ দিয়ে লালা পড়া ও খাবারে অনিহা দেখা দেওয়ায় ৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মারা যাচ্ছে।

সোমবার (১৯ এপ্রিল ) দুপুরে চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের বারেক হাওলাদারে ১টি মহিষ মারা যায়, গত কয়েক দিন আগে চরমানিকা ৩নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের ৬টি,মিনাল রায়ের ৮টি, রবি হাজারী ৩টি, তপন বিশ্বাস ৪টি, আলম ৪টি, কাঞ্চন মাতাব্বর ৪টি, মুনসুর মুন্সি লঞ্চঘাট ৮টি , দক্ষিণ চর আইচা ৬ নং ওয়ার্ডের বাসু সর্দারের ৩টি মোট ৪০টি মহিষ অজ্ঞাত রোগে মৃত্যু হয় ।

এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন,‘মহিষ মারা যাওয়ার কারণ এখনও আমরা শনাক্ত করতে পারেনি, তবে আমাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

জামাল মোল্লা /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনের দক্ষিণ আইচায় অজ্ঞাত রোগে ৪০ মহিষের মৃত্যু

আপডেটের সময় ১০:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১