ভিয়েনা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

চট্টগ্রামে মা-বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক ছেলে আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৮৭ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে এক দম্পতি ও তাদের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ওই দম্পতির বড় ছেলে সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতরা হলেন- মো. মোস্তফা সওদাগর (৭০), তার স্ত্রী জোৎস্না আক্তার (৫০) এবং তাদের ছেলে আহমেদ হোসেন (২৫)।

হেলাল উদ্দিন জানান, ওই দম্পতির বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে। স্থানীয়রা আজ ভোরে তাদের ৩ জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দম্পতির বড় ছেলে সাদ্দাম এটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করছেন। কিন্তু পুলিশ ডাকাতির কোন চিহ্ন খুঁজে পায়নি।

তিনি আরও বলেন, আমরা সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। পারিবারিক কলহের ফলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।’

চট্টগ্রাম/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে মা-বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক ছেলে আটক

আপডেটের সময় ০৬:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১