ভিয়েনা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ৫ আসনে বিনা ভোটেই এমপি হলেন হাশেম খাঁন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ১০৭ সময় দেখুন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে এমপি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন। বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হন আওয়ামী লীগের এ প্রার্থী। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, গত ২০ জুন জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ২৩ জুন ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরে ওই আসনে আবুল হাশেম খাঁন একক প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন নৌকার প্রার্থী হাশেম খাঁনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। আওয়ামী লীগের প্রার্থী হাশেম খাঁনকে চিঠির মাধ্যমে জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুমিল্লা ৫ আসনে বিনা ভোটেই এমপি হলেন হাশেম খাঁন

আপডেটের সময় ০৭:৩২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১