ভিয়েনা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ নামাজ আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ১৫৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন স্থানীয়রা মুসলমানরা। শুক্রবার (৩০ এপ্রিল) উপজেলা সদরের সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

জানা গেছে, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ওই দিন সকালে এ নামাজ আদায় করেছেন এলাকাবাসী। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মো. সেকেন্দার আলী মীর ।

এ সময় তিনি বলেন, বৈশাখের অর্ধেক হলেও পিরোজপুর সহ দক্ষিনাঞ্চলে কোন বৃষ্টি নাই। তা ছাড়া প্রচন্ড খরা। বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গরমে এখানকার জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।

প্রাণীকুল সহ মানবজাতীর এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সতুষ্টি অর্জন সহ আনুগত্য প্রকাশে এ নামাজ আদায় করা হয়েছে বলে জানান নামাজে অংশগ্রহনকারী ধর্মপ্রান মুসল্লিরা। এতে শত শত পুরুষ অংশ গ্রহন করেন। এ নামাজকে ইস্তেখার নামাজ বলে।

এইচ এম লাহেল মাহমুদ /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে বৃষ্টির জন্য নামাজ নামাজ আদায়

আপডেটের সময় ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১