ভিয়েনা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

আফগানিস্তান নিয়ে ইতিবাচক আলোচনার আহ্বান ওআইসির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১০৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) রোববার আফগানিস্তানের ভবিষ্যৎ নেতৃত্ব এবং তালেবানের কাবুল দখলের পর সৃষ্ট সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক আলোচনার আহ্বান জানিয়েছে।

সৌদি আরবের জেদ্দায় আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওআইসির নির্বাহী কমিটির বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ওআইসির পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তান কখনোই যেন ‘সন্ত্রাসী সংগঠন’কে আশ্রয় না দেয়।

জেদ্দাভিত্তিক ৫৭-সদস্যের সংগঠনটি বলেছে, তারা ‘শান্তি, স্থিতিশীলতা এবং জাতীয় পুনর্মিলনের’ গুরুত্বের ওপর জোর দিতে আফগানিস্তানে দূত পাঠাবে।

ভবিষ্যৎ আফগান নেতৃত্ব এবং আফগানিস্তানকে আর কখনো সন্ত্রাসীদের প্ল্যাটফর্ম বা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সংস্থাটি।

ওআইসি আফগানিস্তানের মানবিক পরিস্থিতি, ক্রমবর্ধমান বাস্তুচ্যুত মানুষ এবং উদ্বাস্তুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া সংস্থাটি এর সদস্য দেশ, ইসলামি আর্থিক প্রতিষ্ঠান এবং অংশীদারদেরকে দ্রুততম সময়ের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্যও আহ্বান জানিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তান নিয়ে ইতিবাচক আলোচনার আহ্বান ওআইসির

আপডেটের সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১